1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ

সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া:

 

একসময় যাঁর কর্মজীবন কেটেছে মানুষের সেবা ও প্রাণিসম্পদ উন্নয়নে, যিনি ছিলেন একজন বিসিএস ক্যাডার ও সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সেই মরহুম কৃষিবিদ ডা. খাদেম আলীর পরিবার আজ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। বগুড়া সদর উপজেলার মালতীনগর গ্রামের এই পরিবারটির বর্তমান অবস্থা দেখলে যে কারও হৃদয় কেঁদে উঠবে। অর্থাভাবে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসা, এমনকি দুবেলা দুমুঠো খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে।

সম্প্রতি সরেজমিনে পরিবারটির খোঁজ নিতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক চিত্র। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছেলে নাজমুল দীর্ঘদিন ধরে জটিল হেপাটাইটিস-সি (সি-ভাইরাস) ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর মা-ও গুরুতর হৃদ্‌রোগ ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত। নাজমুলের স্ত্রী ও সন্তানরাও দীর্ঘদিনের অভাব-অনটন ও অপুষ্টির কারণে দুর্বল ও অসুস্থ জীবনযাপন করছেন। তাদের থাকার জায়গা বসতভিটা টুকুও নেই। সেটাও শেষ হয়ে গেছে। থাকার বাসস্থান টুকুও নেই তাদের। একটু বাসস্থান এর জায়গা প্রয়োজন।

 

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, চিকিৎসার পেছনে একসময় বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়, ওষুধের খরচ এবং সংসারের প্রয়োজন মেটাতে সেই সহায়তার অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে তাঁদের মাথায় রয়েছে বিপুল ঋণের বোঝা। প্রয়োজনীয় ওষুধ কেনা, চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা প্রতিদিনের খাবার জোগাড় করাও তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

অশ্রুসিক্ত কণ্ঠে নাজমুলের মা বলেন, “আমার ছেলে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আজ সে নিজেই গুরুতর অসুস্থ। তার চিকিৎসার পেছনে সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমার নিজেরও চিকিৎসা করানোর সামর্থ্য নেই। প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে, কিন্তু সেই ওষুধ কেনার টাকাও আমাদের নেই। কখনো কারও সহযোগিতা পেলে খাবার জোটে, কখনো চিকিৎসার ব্যবস্থা হয়। আত্মীয়স্বজনও দীর্ঘদিন ধরে সহযোগিতা করতে করতে বিরক্ত হয়ে গেছেন। এখন আর কেউ খোঁজও নেন না। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে দোয়া করি, মানুষের কাছে সাহায্য চাই।

একসময় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছিলেন অনেক মানবিক মানুষ। কিন্তু সময়ের ব্যবধানে সেই সহযোগিতার হাতগুলো যেন হারিয়ে গেছে। আজ পরিবারটি আবারও সমাজের মানুষের দিকে তাকিয়ে আছে একটু বেঁচে থাকার আশায়।

 

পরিবারটির এমন দুরবস্থা দেখে স্থানীয় এলাকাবাসীও গভীরভাবে ব্যথিত। তাঁদের মতে, একজন সাবেক বিসিএস ক্যাডার কৃষিবিদ ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরিবারের এমন করুণ পরিণতি সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা মনে করেন, অসুস্থ নাজমুলের চিকিৎসা, তাঁর মায়ের চিকিৎসা এবং পরিবারের ন্যূনতম খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে, একটু থাকার জায়গায় নিশ্চিত করতে, এখনই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

এলাকাবাসী সমাজের বিত্তবান ব্যক্তি, কৃষিবিদ সমাজ, বিসিএস কৃষি ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মানবিক সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন—এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। তাঁদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD