1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লা নগরে নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য এবং আমদানিকারকের পরিচয়বিহীন বিদেশি পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরের বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মিয়ামী গ্র্যান্ড ভিউ নামের প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নকল ওটস বিক্রি ও সরবরাহ, নিম্নমানের এবং অনুমোদনহীন শিশুখাদ্য বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিক্রি হওয়া বিদেশি পণ্যের গায়ে আমদানিকারকের পরিচিতি, ঠিকানা ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ ছিল না। পাশাপাশি পণ্য কেনার বৈধ ভাউচারও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব অনিয়মের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD