1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান:

 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় কর্ণফুলী টানেলের সাথে সংযোগ সড়ক যেটা আউটার রিং রোড হিসেবে পরিচিত বিশেষ করে পতেঙ্গা সী বিচ এলাকা হয়ে বঙ্গোপসাগরের তীরবর্তী সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে মিশেছে সেটার পতেঙ্গা সীমান্তের ফ্লাইওভারের কাজ একেবারে শেষ পর্যায়ে। এ ফ্লাইওভার এর কাজ শেষ হলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে সকল যানবাহন ট্রাক কাভার্ড ভ্যান এবং লরি চট্টগ্রাম থেকে ঢাকা এবং বিভিন্ন জেলায় আসা-যাওয়া করে তা খুব সহজেই চট্টগ্রাম মহানগর এলাকা ছাড়তে পারবে যানজট ছাড়াই। এক্ষেত্রে মহানগরীতে যে যানজটের সৃষ্টি হতো তা অনেকাংশে কমে আসবে বলে বিশ্লেষকদের ধারণা। চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সহ পতেঙ্গা এলাকায় যে সমস্ত শিল্প কারখানা রয়েছে তার সকল যানবাহন আগে চট্টগ্রাম মহানগরী দিয়ে আসা-যাওয়া করতো এতে তীব্র যানজটের সৃষ্টি হতো। এখন পতেঙ্গা এলাকা দিয়ে চট্টগ্রাম আওটার রিংরোড হওয়ায় মহানগরীতে যানজটের প্রবণতা কমে এসেছে। নগরীর কিছু উন্নয়ন কাজ চলমান থাকায় কিছুটা যানজট থাকলেও শিল্প কারখানার ট্রাক লরি এসবের কারণে এখন যানজট অনেকটা কমে এসেছে। অপরদিকে পতেঙ্গা সি বিচ কেন্দ্রিক ফ্লাইওভারের কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন বার্তা বিচিত্রাকে জানান। তিনি আরো বলেন কর্ণফুলী টানেল এবং বন্দর কেন্দ্রিক যে সকল যানবাহন চলাচল করে তার সবগুলোই আউটার- রিংরোডে চলাচল করতে বাধ্য করা হবে। বিশেষ করে বন্দর কেন্দ্রিক ট্রাক লড়ি এবং ঢাকা সহ অন্যান্য জেলার বাসগুলো এখন আউটার রিং রোড হয়ে ঢাকা ট্রাংক রোডে উঠে খুব সহজেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে যা আগে খুব সহজ ছিল না। আগামীতে আউটার রিং রোড সহ ফ্লাইওভারের কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম মহানগরীর যানজট কমে আসবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD