
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক তিন বিশেষ অভিযানে ১০৫গ্রাম গাঁজাসহ ৫ যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার আংগারিয়া ও লেবুখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই এইচ এম সজলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে দুই যুবককে আটক করা হয়।
শওকত হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার সবুজ হাওলাদারের ছেলে। অন্যদিকে হৃদয় হাওলাদার দুমকি উপজেলার জলিশা গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম তালুকদারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন এএসআই মোশারফ হোসেন।
অপরদিকে পুলিশের অপর একটি টিম এসআই রুবেল আজাদের নেতৃত্বে উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুখালী কবির আকন বাড়ির সামনের পাইলিং রাস্তার উপর থেকে ৫৫গ্রাম গাঁজাসহ রনি আকন(২২) পিতা- মোঃ মাহবুব আকন, ও রাব্বি হাসান (২২) পিতা- মোঃ জাহাঙ্গীর গ্রেফতার করা হয়। উভয়ের বাড়ি দুমাকি উপজেলার লেবুখালী।
পুলিশ জানায়, পৃথক তিনটি অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি ১০ নভেম্বর এবং অপরটি ১১ নভেম্বর রুজু করা হয়।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।