1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ

দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ,জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

হঠাৎ আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় বসতঘরের একটি শয়নকক্ষ। মুহূর্তের মধ্যেই ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল আগুনের গ্রাসে চলে যায়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার প্রধানপাড়া এলাকায় মো. আবুল কালামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ঘরের একটি অংশে আগুন দেখা দিলেও অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে শয়নকক্ষে। এতে কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। একপর্যায়ে শয়নকক্ষটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

 

আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির বসতঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD