1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

৬-১১ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ এক কর্মশালায় এ তথ্য জানান জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন।

এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায় ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ জয়পুরহাট জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৬ হাজার ২১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে ক্যাম্পেইন থেকে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরীর সুষম খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করা হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD