জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
৬-১১ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ এক কর্মশালায় এ তথ্য জানান জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন।
এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায় ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ জয়পুরহাট জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৬ হাজার ২১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে ক্যাম্পেইন থেকে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরীর সুষম খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM