
মোঃ আব্দুল আলীম,জেলা প্রতিনিধি, বগুড়া:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জুলাই যোদ্ধা বগুড়া জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
জুলাই যোদ্ধা বগুড়া জেলা কমিটির আহ্বায়ক জুলফিকার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
এ সময় বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া মহানগর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জুলাই যোদ্ধাদের মধ্যে বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
স্মরণ সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা জুলাইয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।