1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, ছিনতাই, ভেজাল পণ্য এবং মাদকবিরোধী অভিযানে বাহিনী ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের মেডিকেল মোড়ে সৈকত ফার্মেসির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২০ গ্রাম হেরোইনসহ মোঃ পলাশ আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার বাসিন্দা এবং তার পিতা মোঃ রফিকুল ইসলাম।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেন। এছাড়া উদ্ধার করা হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি জিজ্ঞাসাবাদে জানান।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত হেরোইনসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
র‌্যাব-৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD