
রাজবাড়ীর নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে নব্য যোগদানকৃত সিভিল সার্জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টেন্স এ্সোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে নবাগত সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এ্সোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. উজ্জ্বল শেখ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সুলতান উদ্দিন আহমেদ, মো. জিল্লুর হোসেন, মো. তোবারক, মো. শাহিন প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।