1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

রাজশাহীর গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩. 

  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩. 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দু’ জন হাসপাতালে আরো একজন নারীসহ প্রাণ হারিয়েছেন মোট তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোর ৬ টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম জাফর হক (৪৫), সুন্দরী (৬০) ও আদুরী (৩৫) বলে জানা গেছে। এদের মধ্যে জাফর হক দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটির চালক এবং বাকি দুজন ওই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজাবাড়িতে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।

ওসি বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD