
সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালিতে আরএমপি’র পুলিশ কমিশনার মহোদয়।
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
আজ ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানে সপ্তম বারের মতো জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় রাজশাহীতে বর্ণ্যঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।