1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

জয়পুরহাটে ছাত্রাবাসের আড়ালে গাঁজার গোডাউন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

 

জয়পুরহাটে ছাত্রাবাসের আড়ালে গাঁজার গোডাউন

মোঃ সাহাবুদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে জেলার এবছরে সবচেয়ে বড় মাদকের চালান ১৫০ কেজি ‘গাঁজা’ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৫, জয়পুরহাট। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

বুধবার (৬ সেপেটেম্বর) রাত ৩টার দিকে জয়পুরহাট পৌরশহরের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালা বদ্ধ রুমের ভেতর থেকে গাঁজার চালান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চিত্রাপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) মৃত খলিল মণ্ডলের ছেলে রতন মন্ডল (৩২)।

বিশ্বস্ত সূত্রের বরাতে পার্শ্ববর্তী জেলা থেকে গাঁজার একটি বড় চালান এসেছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পৌর এলাকায় চিত্রাপাড়ার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমের ভেতর হতে ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গাঁজা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত মূলহোতাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD