জয়পুরহাটে জেলার এবছরে সবচেয়ে বড় মাদকের চালান ১৫০ কেজি ‘গাঁজা’ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫, জয়পুরহাট। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ সেপেটেম্বর) রাত ৩টার দিকে জয়পুরহাট পৌরশহরের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালা বদ্ধ রুমের ভেতর থেকে গাঁজার চালান জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চিত্রাপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) মৃত খলিল মণ্ডলের ছেলে রতন মন্ডল (৩২)।
বিশ্বস্ত সূত্রের বরাতে পার্শ্ববর্তী জেলা থেকে গাঁজার একটি বড় চালান এসেছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পৌর এলাকায় চিত্রাপাড়ার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমের ভেতর হতে ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় গাঁজা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত মূলহোতাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM