1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার ২।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার ২

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ২নং নম্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরজন হলো সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী গোলকীপার রবিন।

৩ জানুয়ারি শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলা নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুড়ালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে।

এছাড়াও গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে শ্বশুড়ালয় মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD