1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর মৃত্যু।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর মৃত্যু,

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারী হাওয়া খাতুন(৬৫)র মৃত্যু হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি সকালে উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এঘটনা ঘটে। হাওয়া খাতুন ওই গ্রামের মরহুম আয়নাল হকের স্ত্রী। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেটে কোনাগাঁও চৌরাস্তায় যাওয়ার সময় স্থানীয় সাব্বির, অন্তরসহ ৩ তরুণের দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে হাওয়া খাতুনের মাথা থেতলে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক তাকে বিদায় করে দেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫ টায় তার মৃত্যু হয়। জানা গেছে, দুর্ঘটনার পরপরই হাওয়া খাতুনের ছেলে কাকন মিয়া বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দারা জানান মোটরসাইকেল চালক ও দুই আরোহী ৩ তরুণ প্রতিদিনই আশপাশ এলাকার স্কুল গুলো ছুটি হওয়ার পর রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিন ওই তিন তরু এ দুর্ঘটনা ঘটায়৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD