1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোণায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

নেত্রকোণায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

আন্দোলন সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় জেলা ছাত্রদলের
উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে সকাল ৯টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়।সকাল ১০টা থেকেই জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী বিভিন্ন নেতার নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে আনন্দ বাজার বালুর মাঠে নেতাকর্মীরা জড়ো হয়। দুপুর ১২টায় আনন্দ বাজার বালুর মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তৌফিক খান মিল্কী, সহ সভাপতি রায়হান ফারাস বাপ্পী, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুল, সহ সভাপতি শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান বর্ণাঢ্য আনন্দ র‍্যালির নেতৃত্ব দেন। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বেলা ১টায় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD