1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।

পোরশা প্রতিনিধি  ঃ গ্রেপ্তার ব্যক্তিরা হলো—১।মোঃ আরিফ (২২), ২। মোঃ সোহেল রানা (২২) ৩। মোঃ জসিম উদ্দীন (২২), । এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাসুয়া ও রশি উদ্ধার করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা ।

তিনি জানান, পোরশার সারাইগাছি এলাকায় রাতের ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, সারাইগাছি থেকে রহনপুর রাস্তায় তেঁতুলিয়ার কাঠালতলা এলাকায় ৮-১০ ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টা দিকে থানার টহল দল ও এস আই ইকবাল আহমেদ ও পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালিয়ে পাশের আম বাগানে হারিয়ে যায়। বাগান তল্লাশি করে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০/১৫ জন পালিয়ে যায়।
তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার অধিবাসী।

গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD