1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভোলার ব্যস্ততম নতুন বাজার সড়কটি ট্রাফিক বিহীন ভোগান্তিতে সাধারণ মানুষ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ভোলার ব্যস্ততম নতুন বাজার সড়কটি ট্রাফিক বিহীন- ভোগান্তিতে সাধারণ মানুষ

জেলা প্রতিনিধি, ভোলা ঃভোলার ব্যস্থতম নতুন বাজার সড়কটি এখন ব্যাটারি চালিত অটোরিক্সা ও হকারদের দখলে। এই ব্যস্থতম সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত করতে হয়। অদ্য ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে সরেজমিন ঘুরে দেখা যায় এই সড়কটির যানজট এতোই ব্যাপক আকার ধারণ করেছে যে তিন মিনিটের রাস্তা পাড়ি দিতে ৩০ মিনিটের উপরে চলে যায়। এতে মানুষের প্রয়োজনীয় সময় অপচয় হচ্ছে। ব্যস্থতম এই সড়কটির পাশেই গুরুত্বপূর্ণ স্থাপনা ভোলা পৌরসভা, জেলা পরিষদ, ভূমি অফিস, সদর মডেল থানা, জেলা নির্বাচন কমিশন কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা প্রশাসক কার্যালয়, জেলা দায়রা জজ কোর্ট অবস্থিত এসকল কার্যালয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে গিয়ে তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

কেননা এই সড়কটিতে ব্যাটারি চালিত অটোরিক্সা যত্রতত্র যে যার খুশি মত যাত্রী উঠা নামা করে এবং সড়কের পাশেই ফুটপাতটি সম্পূন্ন হকারদের দখলের কারণে উক্ত সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। যাহার ফল ভোগ করতে হয় এই সড়কটি দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের।

কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় হলো এই সড়কটির যানজট নিরসনে ভোলার প্রশাসন উদাসিন। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়াতে এই সড়কটিতে যাতায়াত করা সাধারণ মানুষদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে।

ভোলার সুশীল সমাজের কাছে উক্ত যানজটের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, উক্ত সড়কটিতে কোনো ট্রাফিক কন্ট্রোল না থাকায় যে যার খেয়াল খুশি মতো সড়কটি ব্যবহার করতেছে যাহা অত্যান্ত দুঃখজনক। অচিরেই সড়কটিতে ট্রাফিক কন্ট্রোলের আওতায় আনার আশা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD