1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শিবপুর পুটিয়া কামারগাঁও অবৈধ মবিল কারখানা জব্দ, মালিক গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

শিবপুর পুটিয়া কামারগাঁও অবৈধ মবিল কারখানা জব্দ মালিক গ্রেপ্তার।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীর জেলার শিবপুর উপজেলার কামারগাঁও কান্দাপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার শিবপুর থানার কর্তব্যরত এন এস আই কর্মকর্তা এর তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুরে এন এস আই ও ডিবি পুলিশ এর যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করেন এবং প্রশাসন কারখানার মালিক জিয়াবুল রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার ২৬ শে ডিসেম্বর রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু করেন এন এস আই ও ডিবি পুলিশ যৌথ ভাবে এবং রাত সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। তথ্য সূত্রে জানতে পারলাম এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া গ্রামের মৃত কবির আহমেদের ছেলে। নরসিংদীর,শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় দুই বছর যাবৎ অবৈধ মবিল তৈরির কারখানায় ভেজাল মবিল তৈরি করে ব্যবসা করে আসছে।আরো জানা যায়,সে নরসিংদীর আশে পাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও কর্মচারী নিয়োগ দিয়েছে।দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল।অভিযান পরিচালনার সময় তার মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজার জাত করতো অবৈধ বাজাজ কারখানার মবিল মালিক।এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী ও সচেতন মহল ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD