1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি- আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি- আটক

জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলায় দুর্ধর্ষ ফজলু ডাকাত বাহিনীর প্রধান ওরফে ফজুল (৪৫) ডাকাতকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি টিম। অদ্য ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক ফজুল বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মোঃ হাফিজ মাঝির ছেলে।

র‍্যাব সূত্র জানায়, আটক ডাকাত ফজলু ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন, তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের মোট ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিন থানার ৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো সে।

র‍্যাব আরও জানায়, মেঘনায় জেলেদের ভয়ভীতি প্রদর্শন করে মৎস্যঘাট দখলসহ বিভিন্ন রকম চাঁদাবাজি করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ ছিলো নিপীড়িত। পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD