ভোলায় র্যাবের অভিযানে ১২ মামলার আসামি- আটক
জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলায় দুর্ধর্ষ ফজলু ডাকাত বাহিনীর প্রধান ওরফে ফজুল (৪৫) ডাকাতকে আটক করেছে র্যাব-৮ এর একটি টিম। অদ্য ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক ফজুল বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মোঃ হাফিজ মাঝির ছেলে।
র্যাব সূত্র জানায়, আটক ডাকাত ফজলু ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন, তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের মোট ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিন থানার ৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো সে।
র্যাব আরও জানায়, মেঘনায় জেলেদের ভয়ভীতি প্রদর্শন করে মৎস্যঘাট দখলসহ বিভিন্ন রকম চাঁদাবাজি করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ ছিলো নিপীড়িত। পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM