1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে কৃষক সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

মেহেরপুরে কৃষক সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি ঃবাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাধাকান্তপুর কৃষকদলের আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ইউনিয়ন কৃষকদের সভাপতি আবু সেলিমের সভাপতিত্বে প্রস্তুতি সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় মেহেরপুর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেন্টু, বিএনপি নেতা মুক্তা, মণি, আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এসময় সভায় স্থানীয় কৃষক নেতৃবৃন্দ এবং ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। তারা কৃষকদের অধিকার রক্ষা, কৃষি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং তাদের দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD