1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

মান্দায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

মান্দায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মান্দা নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর মান্দায় প্রাইভেটকার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহম্মেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)। দুর্ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে হতাহতরা সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও জিহান নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD