1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

নওগাঁয় বি এন পির ৪ নেতা সন্ত্রাসীদের হাতে গুলি বিদ্ধ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

নওগাঁয় বি এন পির ৪ নেতা সন্ত্রাসীদের হাতে গুলি বিদ্ধ,
নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ ভাইসহ বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আহতেরা সবাই বিএনপি নেতাকর্মী বোলে জানা গেছে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত ৩ সহোদর হলেন আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০) কাবিল হোসেন (৫২) আর আরেকজন শফিকুল ইসলাম (৪৫) কাবিল হোসেন (৪৭)।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এসময় হঠাৎই মোটরসাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ফেলে রেখে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, আহতরা সবাই বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী ২ সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শটগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD