1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার।

জামালপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় জনতার হাতে তিন সমন্বয়ক আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

জামালপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় জনতার হাতে তিন সমন্বয়ক আটক

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ীতে ক্যান্সার আক্রান্ত রোগীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় তিন সমন্বয়ককে আটক করেছে স্থানীয় জনতা।পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরসভার মূলবাড়ী রেলগেট এলাকায় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী বৈশাখী আক্তার,তারাকান্দি সরবান হাসান টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী রিফাত হাসান,আলহাজ্ব ফরহাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ সিফাত।এ সময় আটককৃতরা সমন্বয়ক আকুল মিয়ার নাম বললে সেখান থেকে কৌশলে আকুল মিয়া পালিয়ে যান।
আটককৃত বৈশাখী বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করি। উত্তোলনকৃত প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেই।তিনি এই টাকা দিয়ে কি করেন,আমরা জানিনা।এছাড়াও রিফাত ও সিফাত বলেন,আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে টাকা উত্তোলন করি।
এদিকে অভিযুক্ত আকুল মিয়া বলেন, আমি কোন ক্যান্সার রোগীর নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলন করতে বলিনি।তারা সমন্বয়ক নয় বলে তিনি দাবি করেন।
শিক্ষার্থীরা আরো বলেন, যারা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা হতে চাঁদাবাজি করছে।তাদের পরিচয়ের বিষয়ে প্রশাসনিক ভাবে খতিয়ে দেখায় দরকার তারা আদৌ সমন্বয়ক কিনা।ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁদ মিয়া বলেন, ক্যান্সার রোগীর নাম ভাঙিয়ে তিন জন সমন্বয় পরিচয় বহনকারী টাকা উত্তোলন করার সময় জনসাধারণ তাদের আটক করে পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন সমন্বয় পরিচয় বহনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে।তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD