1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের গোমস্তাপুর উপজেলা পরিদর্শন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খানের গোমস্তাপুর উপজেলা পরিদর্শন ।

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো

বৃহস্পতিবার (১০ আগস্ট ) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, বিদ্যালয় পরিদর্শন, গোমস্তাপুর থানা পরিদর্শন, আশ্রায়ন প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, উপকারভোগীদের মাঝে ফলের চারা ও সবজী বীজ বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন । উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন মহোদয় উপস্থিত ছিলেন । এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: কাউসার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তারেক উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনাসভা শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ, খামারিদের মাঝে নগদ অর্থ প্রদান, উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ ও মাননীয় প্রধান মন্ত্রীর অফিস থেকে বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ – গোষ্ঠী ছাত্র – ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD