1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পঠিত

 

সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা

নূর মোহাম্মদ নীরবঃ স্টাফ রিপোর্টার, সৌদি আরব

প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজের সুযোগ নিষিদ্ধ করে আইন করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, চলতি বছলের এপ্রিল মাস থেকেই দেশটিতে এ আইন কার্যকর হবে।
বর্তমানে ৩৭টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবের ডেলিভারি খাতে কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তনসহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে।

নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস-ভেরিফিকেশন ফিচার চালুর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ক্রমান্বয়ে আগামী ১৪ মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে। এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন।

টিজিএ বলছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য রয়েছে নতুন এই ব্যবস্থায়; যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন।

সংস্থাটির মুখপাত্র সালেহ আল জুওয়ায়েদ বলেন, এ সেক্টরটি আমাদের গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে একটি। এর কার্যকারিতা নিয়ন্ত্রণ করা এবং বাড়ানো আমাদের প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও রয়েছে নতুন এই ব্যবস্থার; যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন।

বর্তমানে ৩৭টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবের ডেলিভারি খাতে কাজ করছে। সরকারি হিসাব মতে, গত বছর ২০ কোটিরও বেশি ডেলিভারি কাজ সম্পন্ন হয়েছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD