1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল

কয়রা (খুলনা) প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সকাল ১০টায় কয়রা সদরের ঐতিহাসিক মসজিদ-ই আবু বক্কর (রা.) চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। কয়রা জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।
মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, কয়রা কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত মানুষ অংশ নেন। গগনবিদারী স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, ‘গাজা আজ রক্তাক্ত কেন?’‘ইসরায়েলের সন্ত্রাস বন্ধ কর, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’—এমন সব প্রতিবাদী শব্দে প্রকম্পিত হয় কয়রার আকাশ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, বাগালি ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাওলানা মতিউর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সামিউল ইসলাম এবং কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম।
বক্তারা বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ববাসী আজ নির্বিকার। মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো।
বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও তা কয়রার জনমানসে এক তীব্র প্রতিবাদ ও সংহতির বার্তা পৌঁছে দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD