1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি

মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট।

  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ একটি বস্তু ও হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) সকালে বাড়ির মালিক নিজ বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে এবং গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ছয় মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। বুধবার জমি-সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল তাঁর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিসংবলিত চিরকুট রেখে যায় বলে অভিযোগ উঠেছে।

উদ্ধার হওয়া চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচলে বাধা না দেওয়ার হুমকির পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD