1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

আক্কেলপুরে চারটি দোকানে ভয়াবহ ডাকাতি 

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

আক্কেলপুরে চারটি দোকানে ভয়াবহ ডাকাতি 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুরে সাতজন পাহারাদারকে (নৈশপ্রহরী) বেঁধে রেখে চারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।

২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল চারটি দোকানের তালা কেটে পিকআপ ভ্যানে করে প্রায় ৩৪ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা। এ ঘটনায় একজন পাহারাদারের মাথায় আঘাত করেছেন ডাকাতরা। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ও জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন, বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের কীটনাশক ব্যবসায়ী মেহেদী হাসান, মেসার্স স্বাদ ট্রেডার্সের ছানাউল ইসলাম, মুদি ব্যবসায়ী রুহুল আমিন এবং ইলেকট্রিক ব্যবসায়ী জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর বাজারে প্রতি রাতে সাতজন পাহারাদার (নৈশপ্রহরী) দায়িত্ব পালন করেন। শুক্রবার রাতে তারা এক দোকান পরপর অবস্থান নিয়ে বসেছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে একটি পিকআপ ভ্যানে ২০ থেকে ২৫ জনের ডাকাত দল মোহনপুর বাজারে আসে। একের পর এক সবাইকে বেঁধে রেখে ওই চারটি দোকানে লুটতরাজ শুরু করে। এ সময় রফিকুল ইসলাম নামের একজন প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এরমধ্যে মেহেদী হাসানের দোকান থেকে ২০ লাখ টাকার কীটনাশক, ছানাউল ইসলামের দোকান থেকে ৫ লাখ টাকার কীটনাশক, রুহুল আমিনের দোকান থেকে ৭ লাখ টাকার সয়াবিন তেল, সিগারেট, মসলা এবং জাহিদুল ইসলামের দোকান থেকে ২ লাখ টাকার ইলেকট্রিকসামগ্রী তারা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, ‘আমিসহ আরও সাতজন বাজার পাহারা দিচ্ছিলাম। আমি বাজারের অন্য পাশে ডিউটি করছিলাম। এমন সময় একটি পিকআপ ভ্যানে ২০ থেকে ২৫ জনের ডাকাতদল এসে একের পর এক সকলকে বেঁধে রাখে। কয়েকজন আমাকেও বাঁধতে আসলে আমি চিৎকার দিতেই তারা অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে মাথায় আঘাত করে। সবাইকে বাজারের মধ্যে একটি দোকানঘরে হাত-পা বেঁধে আটকে রেখে দোকানের মালামাল লুট করে।

বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের স্বত্বাধীকারী মো. মেহেদী হাসান বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে দোকানে এসে দেখি, ডাকাতরা আমার কীটনাশকের দোকান ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তারা আরও তিনটি দোকানের মালামাল লুট করেছে। 

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুল ওয়াহাব গণমাধ্যমকে  বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD