1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
*সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান পবিপ্রবি’র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন শ্রীপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ গণমিছিল

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়ায় সিক্ত হয়েছেন উত্তর প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মানজাল হোসেন সাকিব। ২২তম জন্মদিন উপলক্ষে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
২০০৪ সালের ২১ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মানজাল হোসেন সাকিব। তাঁর ২২তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অসংখ্য মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। প্রিয়জনদের এমন আন্তরিকতা ও ভালোবাসায় তিনি আনন্দিত ও অভিভূত।
জন্মদিনে যারা ফোন, ক্ষুদে বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, সবার ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া তাঁর জীবনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। প্রত্যেকের শুভকামনা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।
মানজাল হোসেন সাকিবের পিতা মনোয়ার হোসেন এবং মাতা সাবানা বেগম। তাঁর পৈতৃক নিবাস রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম নামুপাড়া এলাকায়।
জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাকিবের প্রত্যাশা, পরিবারের ভালোবাসা, শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে। তাঁর এই নতুন পথচলা হোক সম্ভাবনা, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ।
শুভ জন্মদিন মানজাল হোসেন সাকিব। তাঁর জন্য রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD