1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পঠিত

শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ফকির খালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১ মার্চ) রাতে ভুক্তভোগী দুই ভাই মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির পুকুরে প্রতিবেশী মোঃ মহাসিন মৃধা ও-ই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই ভাইয়ের। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দুই ভাই।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে মোঃ মতি পঞ্চায়েত এর কাছ থেকে দুলাল মুন্সি ও ফারুক মুন্সি পুকুর সহ ৭৪.৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত ও-ই পুকুরে গত তিন বছর ধরে রুই, কাতলা, চাইনিজ পুটি,পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন তারা। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির অভিযোগ, মতি পঞ্চায়েত এর কাছ থেকে ক্রয়কৃত জমিতে থাকা পুকুরের পাড়া নিয়ে প্রতিবেশী মহসিন মৃধার সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে চলে যাওয়ার সময় প্রতিবেশী আবুল হোসেন তাকে চিনেফেলে।

প্রতিবেশী আবুল হোসেন বলেন, মঙ্গলবার রাতে গোজখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন মৃধাকে ও-ই পুকুরের পাড়ে দেখেছি। আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মহসিন মৃধা বলেন, ‘আমরি এই কাজ করিনি। আমি করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করে দেখেন বেরিয়ে যাবে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD