
কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ ও তাদের অতর্কিত হামলায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা এবং নড়াইল জেলার কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন এর পৈচাশিক এবং বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা কৃষকদলের প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের এনএস রোড হয়ে বড় বাজার রেলগেটে এসে শেষ হয় ।
কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান সুমন এর সভাপতিত্বে, কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাডঃ নূরুল ইসলাম এর পরিচালনায়, কৃষকদলের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শামীম উল হাসান অপু, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে।এবং ফরিদপুর, নড়াইল হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পতিত স্বৈরাচারের দোসররা এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে।
বক্তারা আরো বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
কৃষকদলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা দেন।
নেতাকর্মীরা জানান, দেশের রাজপথে যেকোনো ধরনের অরাজকতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
দুপুর ২ টার পর খন্ড খন্ড মিছিল নিয়ে পৌরসভা চত্বরে জড়ো হয় নেতাকর্মীরা।
বক্তারা দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।