1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর।

চাঁদপুরের হাইমচর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আলগী বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বৃষ্টির পর আলগী বাজার-রামপুর সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে ব্যাপারী বাড়ি মসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। এতে সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুনর্নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে বৃষ্টি হলেই সড়কের নিচু অংশগুলোতে পানি জমে থাকে। দীর্ঘ সময় পানি আটকে থাকায় সড়কের পরিবেশও অপরিচ্ছন্ন হয়ে পড়ছে।

এলাকার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তাঁদের মতে, বাজার কমিটির কার্যক্রমে স্থবিরতা এবং নিয়মিত তদারকির অভাবও বাজারের বিভিন্ন সমস্যা নিরসনে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাঁদের দাবি, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বাজার কমিটির নির্বাচন না হওয়ায় ব্যবস্থাপনায় গতিশীলতার ঘাটতি রয়েছে।

এক দোকান কর্মচারী বলেন, ‘কোনো এক জায়গা দিয়ে একটি ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হলে এখানে পানি জমে থাকত না। জায়গাটি নিচু হওয়ায় সব সময় পানি জমে থাকে। এতে জায়গাটিও নোংরা হয়ে যায়।’

আলগী বাজারের এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করে। তাই সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা স্থানীয় জনজীবনে বাড়তি দুর্ভোগ সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত পানি নিষ্কাশনের উপযোগী ড্রেন নির্মাণ এবং বাজারের সার্বিক ব্যবস্থাপনায় কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD