1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি এলাকায় ব্যক্তিগত বিরোধের জের ধরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা অবরোধ করার অভিযোগ উঠেছে বাবলু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ৯-১০টি পরিবারের স্বাভাবিক চলাচল ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মোঃ সাইফুল ইসলাম সানুহল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গাবতলী, বগুড়া বরাবর লিখিত অভিযোগ ও রাস্তা অবমুক্ত করার আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং দুর্গাহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গড়েরবাড়ি, ভান্ডারা চারমাথা সংলগ্ন পশ্চিম পাশের ৯-১০টি পরিবার দীর্ঘদিন ধরে নিজেদের জমির ওপর নির্মিত একটি রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। ওই রাস্তার জমিতে বাবলু নামের এক ব্যক্তিরও কিছু অংশ রয়েছে। তবে ব্যক্তিগত বিরোধের জের ধরে তিনি নিজের বাড়ির সামনে রাস্তার অংশে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা দুর্গাহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানার কাছে মৌখিক অভিযোগ করেন। উভয় পক্ষের উপস্থিতিতে তিনি রাস্তাটি বাধামুক্ত করার নির্দেশনা দিলেও এখন পর্যন্ত বাঁশের বেড়া অপসারণ করা হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

বর্তমানে কৃষি মৌসুমে রাস্তা অবরুদ্ধ থাকায় জমি থেকে কাটা ধান বাড়িতে আনা, কৃষিপণ্য পরিবহন এবং বাড়ি থেকে যানবাহন বের করাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় জমিতেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বিষয়টি সরেজমিনে তদন্ত করে অবরুদ্ধ রাস্তা দ্রুত চলাচলের উপযোগী করা হোক এবং ভবিষ্যতে কেউ যেন ব্যক্তিগত বিরোধের জেরে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD