
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাউফল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়।উক্ত মিছিলটি স্হানীয় কাগজীর পুল থেকে শুরু হয়ে বাউফল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।
বাউফল পৌর বিএনপি’র সভাপতি মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম হিরণ, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, জাসাস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস আলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা সারাদেশে ভাংচুর, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে।
সারাদেশের দেশপ্রেমিক মানুষ আজ এদের বিরুদ্ধে স্বোচ্ছার। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আর যদি কোথাও ভাংচুর করা হয়,আগুন সন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টি করা হয় তাহলে তাদের হাত পা গুড়িয়ে দেয়া হবে। বাংলার সাধারণ জণগণ আর কোন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না। তিনি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।