1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে শত বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ, বায়নামায় জাল স্বাক্ষর দাবি মূল মালিকের স্ত্রীর দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের কারিগর: মানবিক উদ্যোগে প্রশংসিত দীঘিনালা জোন মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার সদ্য যোগদানকৃত কালকিনি থানার ওসি মোঃ সোলায়মান মাহমুদকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাটের আক্কেলপুর ও আশপাশের এলাকায় হেমন্তের শেষভাগেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খুলনার ডুমুরিয়ায় ভুল রিপোর্ট সরবরাহের অভিযোগে ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুর ও আশপাশের এলাকায় হেমন্তের শেষভাগেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মোঃ সাহাবুদ্দিন ইসলাম আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

 

দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল।

 

পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী, বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

তাপমাত্রা কমে যাওয়ায় রাত ও ভোরে শীতের অনুভূতি বাড়ছে। একই সঙ্গে মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদে দেখা যাচ্ছে ঘন কুয়াশা। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

 

আবাদপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, কয়েক দিন আগেও সকালে মাঠে কাজ করতে গেলে তেমন ঠান্ডা লাগত না। এখন ভোরে মাঠে নামলেই ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠে। সকালে ধানখেতে গেলে ঘাসের ওপর শিশির জমে থাকতে দেখা যায়। তাপমাত্রা যেভাবে কমছে, তাতে এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে মনে হচ্ছে।আক্কেলপুর থেকে ভোরে যাতায়াতকারী সাইফুল ইসলাম বলেন, আগে সকালে স্বাভাবিক পোশাকেই বাইরে বের হওয়া যেত। এখন ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় পরতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশায় চলাচলের সময় শীত বেশি অনুভূত হয়।

 

ঘন কুয়াশায় সড়কে চলাচল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চালকরাও। ট্রাকচালক আনিছুর রহমান বলেন, সারা রাত কুয়াশা এত ঘন ছিল যে ট্রাকের সামনে ১০ থেকে ১৫ হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়েও সড়কের দুই পাশ বোঝা কঠিন হয়ে পড়েছিল। কোথাও কোথাও গাড়ির গতি থামিয়ে দিতে হয়েছে। কুয়াশার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

 

আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা আবুল হান্নান জানান, গত রাতে ঢাকা থেকে ফেরার পথে বগুড়ার চারমাথা এলাকায় বাস থেকে নেমে ভোর ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আক্কেলপুরের উদ্দেশে রওনা হন। পথে ঘন কুয়াশায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। চালক বারবার সড়কের পাশে নেমে যাচ্ছিলেন। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে কোনোমতে বাড়িতে পৌঁছান তিনি।

 

বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগের দিনের তুলনায় বুধবার তাপমাত্রা কমে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD