1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে শত বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ, বায়নামায় জাল স্বাক্ষর দাবি মূল মালিকের স্ত্রীর দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের কারিগর: মানবিক উদ্যোগে প্রশংসিত দীঘিনালা জোন মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার সদ্য যোগদানকৃত কালকিনি থানার ওসি মোঃ সোলায়মান মাহমুদকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাটের আক্কেলপুর ও আশপাশের এলাকায় হেমন্তের শেষভাগেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খুলনার ডুমুরিয়ায় ভুল রিপোর্ট সরবরাহের অভিযোগে ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার মোঃ হাসান খান:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিন করা হয়।

 

বিকেলে রেলস্টেশন-সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।আগুন-সন্ত্রাস, অস্ত্র লুট ও সহিংসতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজবাড়ীর গোয়ালন্দে নৈরাজ্য করার চেষ্টা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে।

 

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে আতঙ্ক ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

 

সমাবেশে আরও বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD