
মাদারীপুর প্রতিনিধি ছাব্বির হোসেন মুন্না:
ছবি: কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ওসি মোঃ সোলায়মান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
মাদারীপুরের কালকিনি থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান মাহমুদকে কালকিনি উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার সফল কর্মজীবন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ক্লাবের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বিনিময়কালে ওসি মোঃ সোলায়মান মাহমুদ বলেন, “কালকিনি উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”