1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব‍্যক্তি উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব‍্যক্তি উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে আটক ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে। অপহরণের দায়ে আটককৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া গ্রামের লুৎফর বেপারীর ছেলে সাহিদুল ইসলাম (২৯), একই উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সামচু মাষ্টার পাড়া গ্রামের সামচু মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৯), ঝিনাইদহ জেলার সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন (৩০)।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল, রোববার রাত ৮ টার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন চর মহিদাপুরের অদূরে বালুর চরে নিয়ে যাওয়ার সময় মহিদাপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে মুদি দোকানের সামনে হতে স্থানীয় লোকজন ভিকটিম ও একটি ইজিবাইক এবং চাঁদার জন‍্য নেয়া ১১ হাজার ৩ শত টাকাসহ থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমসহ আসামিদের আটক করে।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অপহরণকৃত ব‍্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত থাকা ৩ জন আসামিকে আটক করে সোমবার গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD