1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ গণমিছিল যথাযোগ্য মর্যাদায় দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, প্যারেন্টিং কালচারাল ফেস্ট অনুষ্ঠিত নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের বডিগার্ড তনু গ্রেফতার নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,সাকিব হাসান নাইম:

 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে ধান পচে যাওয়া, রং পরিবর্তনসহ গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে কেটে রাখা আমন ধানের গোছা বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ধান ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ফলে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা পড়েছেন বাড়তি বিপাকে।

 

উপজেলার সিংড়া গ্রামের কৃষক আইনুল হক বলেন, “তিন দিন আগে ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলাম। কিন্তু গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এখন ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। কীভাবে ধানগুলো রক্ষা করব, বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, সারা বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে উৎপাদিত ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে দুশ্চিন্তা বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পাশাপাশি অতিরিক্ত শ্রমিকের খরচও বহন করতে হবে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান প্রতিদিনের বাংলাদেশের ঘোড়াঘাট উপজেলা প্রতিবেদককে বলেন, কৃষকদের দ্রুত জমির পানি নিষ্কাশন করতে এবং কেটে রাখা ধান পানি থেকে তুলে নিরাপদ ও শুকনো স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বছরের প্রধান ফসল আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন বৈরী আবহাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঘোড়াঘাটের কৃষকরা। এখন তাঁদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক হবে এবং মাঠের ফসল বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD