1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পঠিত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি:

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সোমবার, ৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের আশপাশের সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো”, “বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে”, “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন সমগ্র এলাকা।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট।

বক্তারা বলেন, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও অমানবিক হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েল এবং নেতানিয়াহু সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তারা আরও বলেন, শুধু গাজাবাসী নয়, আজ পুরো বিশ্বমানবতা ইসরায়েলি আগ্রাসনের শিকার। যারা সর্বত্র মানবতার কথা বলেন, তারা ফিলিস্তিনের ইস্যুতে নীরব ভূমিকা পালন করছেন। আমরা এই নীরবতা ভাঙতে চাই। নিপীড়িত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যে কোনো মূল্যে ফিলিস্তিনকে দখলদারদের কবল থেকে মুক্ত করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD