1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ॥ সমাবেশ

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

দখলদার সন্ত্রাসী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭এপ্রিল সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে তারা এ প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, মুফতি নুরুল হক ডহরী, মুফতি আবু বকর সিদ্দিক, জুনায়েদ আনজুম হৃদয়, জিজান মোল্লা, জুনায়েদ আহমেদ আকাশ, জিহাদ হোসেন রিয়াদ, যুবদল নেতা কামাল হোসাইন, কাওসার হোসেন সজল, জুনায়েদ খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার প্রতিবাদে আমেরিকান হাইকমিশনারকে তলব করে জবাবদিহিতা চাইতে হবে। অবিলম্বে পাসপোর্টে এক্সেপ্ট ইজরায়েল কথাটি ফিরিয়ে আনতে হবে। ইসরাইলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। তাদের দোষরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ইজরাইল থেকে স্পাই কেনা সহ অন্য যে সকল গোপন চুক্তি করেছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD