1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা জিয়া সরদার নামের ব্যাক্তি জামায়াতে ইসলামীর কেউ নন বলে দাবি করেছে স্হানীয় জামায়াত।

তাকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন, সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু হানিফ খান প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমীর মো. আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সরদার দৌলতদিয়া বাজারের মধ্যে রেলওয়ের জায়গায় ঘর তোলেন বলে অভিযোগ ওঠে। এরপর তাকে দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। কিন্তু জিয়া উক্ত পদের নেতা নন। তবে ইতিপূর্বে তার নাম ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছিল। যা অনুমোদন পায়নি। এমতাবস্থায় তার ওই পদের নেতা পরিচয় দেয়া অন্যায় ও ভিত্তিহীন।

বাজারের মধ্যে জনগুরুত্বপূর্ণ জায়গায় রাতের আধারে তার ঘর নির্মাণ করাকে আমরা নিন্দা জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অনৈতিক কর্মকর্তাকে সমর্থন করে না। ভিডিওতে উল্লেখিত ব্যাক্তি জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তার কর্মকান্ডের দায়ভার জামায়াত ইসলামীর নেয়ার প্রশ্নই ওঠে না।

এ সময় আরো বলা হয়, জামায়াতে ইসলামীর হাজার হাজার সমর্থক থাকতে পারে। তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো কিছু প্রচারের আগে আমরা সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD