1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মার্চ মাসে উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ফোন আজ তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ ০৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বেলা ১২.০০ টায় রাজশাহীর আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ এবং উদ্ধার কাজে নিয়োজিত অফিসারবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় ৩২টি মোবাইল ফোন নিজ হাতে মালিকদের কাছে হস্তান্তর করেন। বাকি ২৭টি মোবাইল ফোন আরএমপির অন্যান্য থানা থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে।

এসব ফোন রাজশাহী মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল এবং সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সেগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এসব ফোন শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার করছে যা পুলিশের জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ২-৩ বছর আগের হারানো ফোনও তারা উদ্ধার করেছে, এটি আমাদের বড় অর্জন। রাজশাহীকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন,  আপনারা আজ আপনাদের হারানো মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন। আশা করি, আপনারা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিবেন, আমি আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। মোবাইল চুরি করে বা চোরাই মোবাইল কেনাবেচা করে কেউ এখন আর পার পাবে না। আপনার এই বার্তা অন্যদের সচেতন করবে এবং অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠবে।

মোবাইল ফেরত পাওয়া মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশের এমন সহায়তা অব্যাহত থাকবে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ  যোগাযোগ করার অনুরোধ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD