1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ রামেবি ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রাবিতে শাহরিয়ারকে নিয়ে সেমিনার রুয়েটে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হবে তরুণরা, শুরু হলো জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচি ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এম.পি সুবর্ণা সিকদার ঠাকুর কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মডেল লাভজনক বিভাগে পরিণত হবে রূপালী ব্যাংক বগুড়া বিভাগ-এমডি কাজী ওয়াহিদুল ইসলাম চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী আরএমপির অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

রাবিতে শাহরিয়ারকে নিয়ে সেমিনার

  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ইরানের প্রখ্যাত আধুনিক কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের সাহিত্যকর্ম, নৈতিক ও মানবিক দর্শন নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার এবং ফারসি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলর মাহদি গোলামি আনাবি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত “ইরানের বিখ্যাত আধুনিক কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতার নৈতিক ও মানবিক চেতনা” শীর্ষক এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেন। কালচারাল কাউন্সিলর মাহদি গোলামি আনাবি সকাল ৯টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. তাহমিনা বেগম। প্রধান অতিথির বক্তব্যে মাহদি গোলামি আনাবি বলেন, সাহিত্য মানুষের হৃদয়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে এক সুতোয় গেঁথে রাখে। কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের রচনায় মানবতা, নৈতিকতা, প্রেম, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার যে বার্তা উঠে এসেছে, তা আজও বিশ্ববাসীর জন্য সমানভাবে প্রাসঙ্গিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এছাড়াও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের আলোচনায় ইরানের জাতীয় কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের সাহিত্যকর্মের নৈতিক ও মানবিক দিক, বাংলা ও ফারসি সাহিত্যের ঐতিহাসিক সম্পর্ক এবং বাংলাদেশ-ইরান সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভাষা ও সাহিত্য দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সেমিনার শেষে ফারসি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD