1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দেশের মডেল লাভজনক বিভাগে পরিণত হবে রূপালী ব্যাংক বগুড়া বিভাগ-এমডি কাজী ওয়াহিদুল ইসলাম

  • প্রকাশিতঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

রূপালী ব্যাংক লিমিটেডের নবগঠিত বগুড়া বিভাগীয় কার্যালয়ের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক মাসের মধ্যে রূপালী ব্যাংকের বগুড়া বিভাগকে দেশের অন্যতম মডেল ও লাভজনক বিভাগে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) কাজী ওয়াহিদুল ইসলাম।
শনিবার (১ আগস্ট) দুপুরে বগুড়া শহরের বানানী এলাকার গাক টাওয়ারে রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেডের বগুড়া বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এজিএম তোফায়েল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) কাজী ওয়াহিদুল ইসলাম বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ আদায়ের গতি বৃদ্ধি এবং নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বগুড়া বিভাগকে অল্প সময়ের মধ্যেই দেশের একটি মডেল লাভজনক বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ লক্ষ্যে সকল কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপককে আন্তরিকতা, জবাবদিহিতা ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী মঈনুদ্দিন মাসুদ। এছাড়া আরও বক্তব্য রাখেন বগুড়া বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, বগুড়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মাহাবুর রহমান, নওগাঁ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক দেবব্রত সাহা এবং সিরাজগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান।
সভায় বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার রূপালী ব্যাংকের ৪১টি শাখার ব্যবস্থাপক, বগুড়া বিভাগীয় কার্যালয় এবং বগুড়া জোনাল অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় ব্যবসায়িক অগ্রগতি, আমানত ও ঋণ ব্যবস্থাপনা, খেলাপি ঋণ আদায়, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে শাখাভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা বগুড়া বিভাগকে রূপালী ব্যাংকের অন্যতম সফল ও লাভজনক বিভাগ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD