1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রামেবি ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটনঃ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতার একটি অংশ। কর্মসূচি থেকে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে উপাচার্যের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপাচার্যের দায়িত্বকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, টেন্ডার কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, গাছ কর্তন, সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়া সরকারি বিধি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও দাবি করেন, বিভিন্ন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, টেন্ডার মূল্যায়নে অনিয়ম এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক অসঙ্গতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে উপাচার্য ও তাঁর পরিবারের নামে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধানের দাবিও জানান তারা।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা উপাচার্যের পদত্যাগ, তাঁর আমলে দেওয়া কথিত অবৈধ নিয়োগ বাতিল এবং সব অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, পশ্চিম বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান সামিম, মহানগর তাঁতী দলের সভাপতি মোঃ কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে, সংবাদ প্রকাশের আগ পর্যন্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জাওয়াদুল হকের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD