1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

আরএমপির অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পৃথক অভিযানে চন্দ্রিমা ও পবা থানা পুলিশ এ সাফল্য অর্জন করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা এবং ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে চন্দ্রিমা থানা পুলিশ চকপাড়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একই এলাকার মৃত আবু বক্কর সিদ্দীকের ছেলে মোঃ শামিম রেজা (৩৫), ভদ্রা জামালপুর গ্রামের মোঃ এখলাসের ছেলে মোঃ রনি (৩৪), চকপাড়া (মধ্যপাড়া) গ্রামের মোঃ পিন্টু ইসলামের ছেলে মোঃ নিবির ইসলাম (২০) এবং একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৩)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে পবা থানা পুলিশ দিঘীর পারিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে বেলপুকুর থানার মাহিন্দ্রা হাটপাড়া গ্রামের অসীম কুমারের ছেলে জয় কুমার (২৬)-কে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী দিঘীর পারিলা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ তুরাগ হোসেন (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত জয় কুমারের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তারা নিয়মিত মাদক সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD